উত্তরঃ
Amfori BSCI-এর মূল ভিত্তি হলো এর কোড অব কন্ডাক্ট। এই কোড অব কন্ডাক্টের ১৩টি মূল স্তম্ভ বা প্রিন্সিপালের (13 Principles) প্রথম নীতি বা Principle 1-এই “Social Management System and Cascade Effect” এর বাধ্যবাধকতার কথা বলা হয়েছে।
অডিটের সময় ব্যবহারের জন্য amfori-এর যে ৮১টি প্রশ্নের একটি তালিকা বা প্রশ্নমালা রয়েছে, তার প্রশ্ন নম্বর ১.১ থেকে ১.৭ (মোট ৭টি প্রশ্ন) সরাসরি এই PA 1-এর মূল্যায়ন করার জন্য নির্ধারণ করা আছে।
BSCI অডিটের রেজাল্ট ভালো করতে হলে আমাদেরকে অবশ্যই ১৩ টি ভালো তো অবশ্যই করতে হবে তবে PA 1: Social Management System and Cascade effect ভালো করতে হবে। অন্য ১২টি Performance Area (PA) তে যতই ভালো করা হোক না কেন, PA 1-এ ফেল করলে বা খারাপ করলে ভালো গ্রেড (যেমন: A বা B) পাওয়া অসম্ভব।
আবার অন্য ১২টি Performance Area (PA) এরিয়া তে খারাপ করলেও PA 1 এর রেজাল্ট automatically খারাপ হয়ে যায়।
এর কারণ BSCI-এর অডিট লজিক অনুযায়ী, PA 1 হলো একটি আয়না বা প্রতিফলক (Reflection)।
অন্য যেকোনো এরিয়াতে ভুল বা ঘাটতি পাওয়ার অর্থই হলো আপনার Management System (PA 1) সেই ভুলটি আগে থেকে ধরতে বা সমাধান করতে ব্যর্থ হয়েছে। তার মানে হল আপনার Mangement system দুর্বল।
যেমনঃ BSCI করতে এসে অডিটের দিন যখন থার্ড-পার্টি অডিটর এসে অন্য কোনো এরিয়াতে (যেমন: অতিরিক্ত ওভারটাইম বা PA 12) বড় কোনো ভুল ধরেন, তখন প্রমাণিত হয় যে আপনার নিজস্ব ইন্টারনাল মনিটরিং টিম এই ভুলটি ধরতে পারেনি বা ধামাচাপা দিয়েছে বা Management system দূর্বল। ফলস্বরূপ। নিজস্ব তদারকির এই ব্যর্থতা সরাসরি PA 1-এর স্কোর কমিয়ে দেয়।
সামগ্রিক গ্রেডিংয়ের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব (Overall Grading Impact)
amfori BSCI-এর ক্যালকুলেশন এবং অডিট রুলস অনুযায়ী:
- A বা B গ্রেড পাওয়ার শর্ত: কোনো কারখানাকে সর্বোচ্চ ‘A’ বা ‘B’ গ্রেড পেতে হলে অবশ্যই PA 1 এবং PA 2 (Workers Involvement and Protection)-এ ভালো স্কোর করতে হবে.
- সরাসরি ‘C’ বা ‘D’ গ্রেডে পতন: আপনি যদি শিশুশ্রম, জোরপূর্বক শ্রম বা স্বাস্থ্য সুরক্ষার মতো জায়গায় শতভাগ সফল হন, কিন্তু PA 1-এর স্কোর ‘D’ বা ‘E’ বা ‘Unsatisfactory’ হয়, তবে আপনার অভারঅল অডিট গ্রেড সর্বোচ্চ ‘C’ বা তার নিচে নেমে যাবে.
amfori BSCI অডিটে PA 1 (Social Management System and Cascade Effect)-এ ভালো রেজাল্ট বা ‘A’ রেটিং পাওয়ার জন্য অডিটররা মূলত একটি কারখানার ব্যবস্থাপনা পদ্ধতি এবং সরবরাহ শৃঙ্খলে (Supply Chain) তার প্রভাব যাচাই করেন থাকেন।