উত্তরঃ BSCI (Business Social Compliance Initiative) এর নিয়ম অনুযায়ী, RSP (Responsible Sourcing Partner) হলো সেই ক্রেতা (Buyer) বা প্রতিষ্ঠান, যারা অ্যামফোরি (amfori) প্ল্যাটফর্মে কোনো নির্দিষ্ট সাপ্লায়ার বা কারখানার অডিট পরিচালনার কর্তৃত্ব ও দায়িত্ব গ্রহণ করে।
The RSP holder has the exclusive right to request a monitoring activity three months before the expiry date. (Ref: amfori BSCI System Manual 2022 Part 2 , Page: 9)
সাধারনত কোন ফ্যাক্টরীতে BSCI অডিট শুরু করার জন্য একজন RSP (Responsible Sourcing Partner) BSCI Platform এর মাধ্যমে Invite করে।
এখন পর্যন্ত অন্য কোন Audit এর জন্য যেমনঃ SMETA (Sedex), WRAP,SA8000,SLCP (Higg Index), GOTS / OCS এর জন্য RSP (Responsible Sourcing Partner) এর প্রয়োজন হয়না যা শুধূমাত্র BSCI (Business Social Compliance Initiative) এর জন্য রয়েছে।
RSP কেন প্রয়োজন?
- অডিট পরিচালনার অনুমতি: কোনো কারখানা নিজে থেকে BSCI অডিট করতে পারে না। অডিট শুরু করার জন্য প্ল্যাটফর্মে একজন BSCI সদস্যকে অবশ্যই RSP হিসেবে আবেদন বা অনুমোদন করতে হয়।
- দায়বদ্ধতা নির্ধারণ: সাপ্লাই চেইনে মানবাধিকার ও শ্রম আইন ঠিকমতো মানা হচ্ছে কি না, তার সার্বিক তদারকি ও দায়বদ্ধতা RSP গ্রহণকারী ক্রেতার থাকে।
- ফলাফল ও পর্যবেক্ষণ: অডিট সম্পন্ন হওয়ার পর রিপোর্টটি RSP হোল্ডার এবং কারখানার প্রোফাইলে যুক্ত থাকে। তবে বর্তমানে অ্যামফোরি সিস্টেমের বদৌলতে সাপ্লায়াররা নিজেরাই প্ল্যাটফর্মের মাধ্যমে অডিট পরিচালনার অনুরোধ করতে পারেন।
কিছু ক্ষেত্রে নিম্মোক্ত আকারে RSP কর্তুক অডিট ফি দেওয়া হয়
| Audit types | Payment Responsibility |
| Fully Unannounced | RSP Holder (Buyer) |
| Announced / Semi-Announced | Negotiable (often the Factory) |
| Self-Initiated (No RSP) | Factory (Auditee) |
Summary of RSP management
A business partner can have only one RSP vholder
- Only the RSP holder can request a monitoring activity/audit
- The RSP holder is the primary contact in the case of a zero-tolerance alert
- When a monitoring activity is requested, the RSP cannot be released before the monitoring result has been submitted
- The RSP holder maintains the validity of the audit cycle for the business partner and coaches the business partner in the continuous improvement phases
Ref: amfori BSCI System Manual 2022 Part 2 , Page: 9
RSP না থাকিলে কি করণীয়?
১. ক্রেতার সাথে যোগাযোগ: আপনার বিদেশি ক্রেতা (buyer) যদি BSCI বা amfori এর সদস্য হন, তবে তাদের অনুরোধ করুন যেন তারা amfori Sustainability Platform -এর মাধ্যমে আপনার কারখানার দায়িত্ব বা RSP গ্রহণ করেন।
২. সরাসরি আবেদন: যদি কোনো ক্রেতা আপনার কারখানার জন্য আরএসপি (RSP – দায়িত্ব) গ্রহণ না করে, তবে এখন আপনি নিজেই অডিট বা নিরীক্ষা প্রক্রিয়া শুরু করতে পারেন।
আগে অডিট শুরুর জন্য কোনো ক্রেতার পক্ষ থেকে আরএসপি দাবি করা আবশ্যক ছিল। তবে, ২ জুলাই ২০২৫ থেকে অ্যামফোরি (amfori) তাদের নিয়মাবলী হালনাগাদ করেছে, যার ফলে নির্দিষ্ট শর্তসাপেক্ষে কারখানাগুলো নিজেরাই অডিট শুরু করতে পারবে।