উত্তরঃ শ্রম বিধিমালা ৫৫(১৫ – ১৮) ও ইপিজেড বিধি ৪৫ (১৪ – ১৮) অনুযায়ী,
- প্রত্যেক প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণের প্রয়োজনে অন্তত ৫০০০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন [ইপিজেড বিধি ৪৫ (১৪) অনুযায়ী অন্তত ২০ (বিশ) হাজার গ্যালন ধারণ ক্ষমতাসম্পন্ন জলাধার অথবা Bangladesh National Building Code (BNBC), 2020 অনুযায়ী অন্তত ২০ (বিশ) হাজার গ্যালন ধারণ ক্ষমতাসম্পন্ন জলাধার অথবা Bangladesh National Building Code (BNBC), 2020 অনুযায়ী] একটি জলাধারের ব্যবস্থা থাকিতে হইবে এবং উহা সব সময় পানি দ্বারা পূর্ণ থাকিতে হইবে এবং হোজরিলের সহিত সংযুক্ত রাখিতে হইবে এবং উক্ত জলাধার ভবনের কাঠামোর উপর কোন প্রকার চাপ বা ঝুঁকি সৃষ্টি করিতে পারিবে না:
তবে শর্ত থাকে যে, একই ভবনে একাধিক প্রতিষ্ঠান থাকিলে প্রতিষ্ঠানের মালিকগণ এবং ভবন মালিক সম্মিলিতভাবে উপরি-উক্ত পদ্ধতিতে জলাধার স্থাপন করিতে পারিবেন।
- প্রত্যেক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের প্রয়োজনে একটি জলাধারের ব্যবস্থা থাকিতে হইবে এবং উহা সর্বদা পানি দ্বারা পূর্ণ থাকিতে হইবে যাহা হোজরিলের সহিত সংযুক্ত রাখিতে হইবে এবং উক্ত জলাধার ভবনের কাঠামোর উপর কোনো প্রকার চাপ বা ঝুঁকি সৃষ্টি করিতে পারিবে না:
তবে শর্ত থাকে যে, একই ভবনে একাধিক প্রতিষ্ঠান থাকিলে প্রতিষ্ঠানের মালিক এবং ভবন মালিক সম্মিলিতভাবে উপরিউক্ত পদ্ধতিতে জলাধার স্থাপন করিতে পারিবে।
- একই এলাকায় পাশাপাশি ভবনে অবস্থিত কয়েকটি কারখানা বা প্রতিষ্ঠানের মালিকগণ কর্তৃক যৌথভাবে একটি সুবিধাজনক স্থানে অগ্নি নির্বাপণের লক্ষ্যে ইচ্ছা করিলে যৌথভাবে প্রত্যেক কারখানা বা প্রতিষ্ঠানের সহিত পাইপের মাধ্যমে সংযুক্ত করিয়া যান্ত্রিক গভীর নলকূপ (Deep tubewell) বা বৈদ্যুতিক পাম্পযুক্ত জলাধারের ব্যবস্থা করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, এই ক্ষেত্রে মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শক উপ-বিধি (১৫) প্রতিপালন হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন।
- উল্লিখিত গভীর নলকূপ বা জলাধার ব্যবস্থার পরিকল্পনা ও নক্সা মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের অনুমোদনক্রমে স্থাপন করিতে হইবে।
- এই বিধিতে বর্ণিত বিষয়াদি প্রতিপালন করিবার ক্ষেত্রে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ এবং তদধীন প্রণীত বিধিমালা অনুযায়ী আরো কোন কিছু প্রতিপালন করা প্রতিভাত হইলে উহা সম্পাদন করিতে হইবে।
- প্রত্যেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে অন্যান্য অগ্নি নির্বাপণী ও উদ্ধারকারী যন্ত্রপাতি (যেমন: ফায়ার ব্লাঙ্কেট, ফায়ার বিটার, হক, ফায়ার বুট, হেলমেট, ফায়ার ড্রেস ইত্যাদি) রাখিতে হইবে। ইপিজেড বিধি ৪৫ (১৭)