উত্তরঃ বাংলাদেশ শ্রম আইন এর ধারা ১৬ ও ইপিজেড আইন এর ধারা ১৫ অনুযায়ী, মালিক ইচ্ছে করিলে বা প্রয়োজন মনে করিলে ,
উল্লিখিত প্রথম ৪৫ (পঁয়তাল্লিশ) দিন লে-অফের পর কোনো অবিচ্ছিন্ন ১৫ (পনেরো) দিন বা তদূর্ধ্ব সময়ের জন্য লে-অফ করিতে হয়, তাহা হইলে মালিক উক্ত শ্রমিককে লে-অফের পরিবর্তে শ্রম আইন এর ধারা ১৬(৭) , বিধি ২৫(২) অনুযায়ী ও ধারা ২০ অনুসরন করে এবং ইপিজেড আইন এর ধারা ১৫(৭) , বিধি ১৭(২) অনুযায়ী ও ধারা ১৯ অনুসরন করে ছাঁটাই করিতে পারিবেন।
সে ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন এর ধারা ২০(২ -গ ) এবংইপিজেড আইন এর ধারা ১৯(২- খ) অনুযায়ী ,
ক্ষতিপূরণ বাবদ তাহার প্রত্যেক বৎসর চাকুরীর জন্য ত্রিশ দিনের মজুরী বা গ্রাচুইটি। যদি প্রদেয় হয়, যাহা অধিক হইবে, প্রদান করিতে হইবে।
আবার শ্রম আইন এর ধারা ২০(২ -গ ) এবং ইপিজেড আইন এর ধারা ১৯(২- ক) অনুযায়ী ,
এক মাসের লিখিত নোটিশ দিতে হইবে, অথবা নোটিশ মেয়াদের জন্য নোটিশের পরিবর্তে মজুরী প্রদান করিতে হইবে;