উত্তরঃ
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ৪(৮) এবং ইপিজেড আইন ৫(৭) , বিধি ৮(১) (২)
কেরানী-সংক্রান্ত কাজে নিযুক্ত কোন শ্রমিকের শিক্ষানবিশীকাল হইবে ছয় মাস এবং অন্যান্য শ্রমিকের জন্য এই সময় হইবে তিন মাসঃ
তবে শর্ত থাকে যে, একজন দক্ষ শ্রমিকের ক্ষেত্রে তাহার শিক্ষানবিশীকাল আরও তিন মাস বৃদ্ধি করা যাইবে যদি কোন কারণে প্রথম তিন মাস শিক্ষানবিসীকালে তাহার কাজের মান নির্ণয় করা সম্ভব না হয়:
আরও শর্ত থাকে যে, শিক্ষানবিশকাল শেষে বা তিন মাস মেয়াদ বৃদ্ধি শেষে কনফরমেশন লেটার দেওয়া না হইলেও উপ-ধারা (৭) এর বিধান অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিক স্থায়ী বলিয়া গণ্য হইবে।
এছাড়াও ইপিজেড বিধিমালা ৮(৩) এ বলা হয়েছে যে,
কোনো শ্রমিকের চাকরি তাহার শিক্ষানবিশকালে বর্ধিত সময়সহ অবসান হয় এবং উহার পরবর্তী ৩ (তিন) বৎসরের মধ্যে যদি তিনি একই মালিক কর্তৃক পুনরায় অস্থায়ীভাবে নিযুক্ত হন তাহা হইলে তিনি একজন শিক্ষানবিশ হিসাবে গণ্য হইবেন এবং এইক্ষেত্রে শিক্ষানবিশকাল গণনার ক্ষেত্রে পূর্বের চাকরির শিক্ষানবিশকাল হিসাব করিতে হইবে।