১০৯। শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) নির্বাহী চেয়ারম্যান নিম্নবর্ণিত যে কোনো কারণে কোনো শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যথা :-

(ক)   কোনো কারণে উহার অবসান বা বিলুপ্তি হইয়া থাকিলে;

(খ)   প্রতারণা অথবা অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে নিবন্ধিত হইয়া থাকিলে;

(গ)    গঠনতন্ত্রের কোনো মৌলিক বিধান লঙ্ঘন করিলে;

(ঘ)    অন্যায় আচরণ করিলে;

(ঙ)   এই আইন, বিধি বা প্রবিধানের সহিত অসঙ্গতিপূর্ণ কোনো বিধান গঠনতন্ত্রে সন্নিবেশ করিলে;

(চ)    এই আইনের অধীন আবশ্যকমতে বাৎসরিক প্রতিবেদন নির্বাহী চেয়ারম্যানের নিকট পেশ করিতে ব্যর্থ হইলে;

(ছ)    নির্বাচিত হইবার অযোগ্য কোনো ব্যক্তিকে প্রতিনিধি পদে নির্বাচিত করিলে; অথবা

(জ)   এই আইন, বিধি বা প্রবিধানের বিধান লঙ্ঘন করিলে।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!