২২৩। সচিবের বেতন, ব্যয় মঞ্জুর ও কর্মচারী নিয়োগের ক্ষমতা।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) মহাপরিচালক , পরিচালনা বোর্ডের অনুমোদন সাপেক্ষে, বোর্ড কর্তৃক, সময়ে সময়ে, নির্ধারিত হারে বেতন-ভাতা প্রাপ্ত হইবেন।

(২) মহাপরিচালক তহবিল পরিচালনার প্রয়োজনে বোর্ডের চেয়ারম্যানের অনুমতি গ্রহণ করিয়া কোন আকস্মিক ব্যয়, সরবরাহ ও প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য বাজেটে অর্থ বরাদ্দ সাপেক্ষে বাৎসরিক সর্বোচ্চ এক লক্ষ টাকা ব্যয় মঞ্জুর করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, এইরূপ ব্যয় মঞ্জুরের বিষয়ে বোর্ডের পরবর্তী সভায় অনুমোদন গ্রহণ করিতে হইবে।

(৩) তহবিলের প্রশাসন দক্ষতার সহিত পরিচালনার জন্য বোর্ড পদ সৃষ্টি করাসহ প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োগ করিতে পারিবে।

(8) উপ-বিধি (৩) এর অধীন কর্মচারী নিয়োগের পদ্ধতি, কর্মচারীদের চাকরির শর্তাদি, বেতন, ভাতা, ইত্যাদি সরকারের অনুমোদনক্রমে বোর্ড কর্তৃক প্রণীত প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

(৫) মহাপরিচালকের অনুপস্থিতিতে বোর্ড কর্তৃক নিয়োগকৃত বা মনোনীত কোন কর্মকর্তা প্রশাসনিক দায়িত্বসহ অন্যান্য দায়িত্ব পালন করিবেন।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!