২১৩। তহবিলের ব্যবস্থাপনা ও কার্যালয়।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) তহবিল পরিচালনার জন্য বোর্ডের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে।

(২) বোর্ড, প্রয়োজনবোধে, বাংলাদেশের যে কোন স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।

(৩) পরিচালনা বোর্ডের তহবিল ব্যবস্থাপনার জন্য বোর্ড একজন মহাপরিচালক নিযুক্ত করিবে, যিনি পরিচালনা বোর্ডের সদস্য- সচিব হিসাবেও দায়িত্ব পালন করিবেন:

তবে শর্ত থাকে যে, বোর্ড কর্তৃক সচিব নিয়োগ প্রদান না করা পর্যন্ত সরকার কোন কর্মকর্তাকে সাময়িকভাবে সচিব হিসাবে দায়িত্ব প্রদান করিতে পারিবে।

(8) তহবিল ব্যবস্থাপনার জন্য মহাপরিচালকের অধীন প্রয়োজনীয় জনবল থাকিবে, যাহারা তহবিলের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করিবেন।

(৫) বোর্ড বিনিয়োগকৃত অর্থ হইতে প্রাপ্ত মুনাফার একটি অংশ তহবিল কার্যালয়ের বেতন, ভাতা, সরঞ্জামাদি ক্রয়, পরিচালনা ও অন্যান্য ব্যয় নির্বাহ এবং বিধি ২২২ এ বর্ণিত ভাতা প্রদানের জন্য বরাদ্দ করিতে পারিবে।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!