(১) প্রাপ্তবয়স্ক শ্রমিকের কাজের সময়ের নোটিস ফরম-৩৭, ৩৭(ক) বা, ক্ষেত্রমত, ৩৭ (খ) অনুযায়ী পরিদর্শকের নিকট হইতে অনুমোদিত হইতে হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত নোটিসটি পরিদর্শকের অনুমোদনের পর উহার অনুমোদিত কপি শ্রমিকদের জ্ঞাতার্থে সহজ দৃষ্টিগোচর স্থানে প্রদর্শনের ব্যবস্থা করিতে হইবে।
(৩) অনুমোদিত নোটিস সংরক্ষণ করিতে হইবে এবং পরিদর্শকের পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিষ্ঠানে প্রস্তুত রাখিতে হইবে।