যে ক্ষেত্রে আপাততঃ বলবৎ কোন আইনের দ্বারা কোন মালিকের বাড়ীঘর বা আংগিনায় ঘটিত কোন দুর্ঘটনায় মৃত্যু সম্পর্কে কোন কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে মালিক অথবা তাহার পক্ষে অন্য কেহ উক্তরূপ মৃত্যুর সাত দিনের মধ্যে মৃত্যুর কারণ ও পারিপাশ্বর্তিক অবস্থা বর্ণনা করিয়া শ্রম আদালতে একটি রিপোর্ট প্রেরণ করিবেন।