একটা প্রতিষ্টানের সাথে যখন কোন কর্মীর সম্পর্ক শুরু হয় সেটা খুব সুন্দরভাবে হয় কিন্ত শেষটা কেমন হয় তা নিয়ে কেউ খুব একটা বেশি মাথা গামায় না।
অনেকে মনে করেন ৮ বা ৯ ভাবে একজন কর্মীর সম্পর্ক প্রতিষ্ঠানের সাথে ছিন্ন হতে পারে কিন্ত বাস্তবিকই কি তাই দেখা যাক:
১। “ছাটাই” শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী একজন কর্মীকে ছাটাই করে এর মাধ্যমে প্রতিষ্ঠান তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে।
২।”ডিসচার্জ” শ্রম আইনের ২২ ধারা অনুযায়ী একজন কর্মীকে অব্যাহত শারীরিক সমস্যার কারনে চাকুরী হতে ডিসচার্জ করতে পারেন।
৩। “বরখাস্ত” শ্রম আইনের ২৩(১) ধারা অনুযায়ী অসাদচারনের কারনে যে কোন কর্মীকে বরখাস্ত যাবে।
৪। “অপসারন” শ্রম আইনের ২৩(২)(ক) ধারা অনুযায়ী অসাদচারনের কারনে কোন কর্মীকে বরখাস্ত করার পরিবর্তে অপসারন প্রদান করা যায়।
৫।”অবসান” শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী কোন কর্মীকে কোন কারন ব্যাখ্যা করা ছাড়া সরাসরি চাকুরী থেকে অব্যাহতি প্রদান করা সম্ভব।
৬।”পদত্যাগ” কোন কর্মী নিজ ইচ্ছায় ২৭ ধারা অনুযায়ী চাকুরী থেকে ইস্তফা প্রদান করতে পারেন।
৭। “অবসর” একজন কর্মী ৬০ বছর পূর্ন করার পরে চাকুরী থেকে নিজ ইচ্ছায় অবসর গ্রহন করতে পারবেন।