৬২। প্রেসার প্ল্যান্ট।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) ওয়ার্কিং সিলিন্ডার বা প্রধান চালিকা যন্ত্র ব্যতীত প্রতিষ্ঠানে ব্যবহৃত প্রত্যেক প্ল্যান্ট বা মেশিনারী বায়ুমন্ডলের স্বাভাবিক চাপ অপেক্ষা অধিকতর চাপে চালিত হইলে

(ক) উপযুক্ত শক্তিসম্পন্ন কার্যকর পদার্থ দ্বারা ত্রুটিহীন ও উত্তমরূপে নির্মিত হইতে হইবে;

(খ) নিরাপদ অবস্থায় যথোপযুক্তভাবে সংরক্ষণ করিতে হইবে;

(গ) নিম্নবর্ণিত সরঞ্জামাদি দ্বারা সজ্জিত বা নির্মিত (Fitted) হইতে হইবে, যথা:-

(অ) সর্বোচ্চ চাপ সহনীয় ক্ষমতা (Working Presser) অতিক্রান্ত না হয় তাহার নিশ্চয়তা বিধায়ক একটি নিরাপত্তা বাল্ব বা অনুরূপ কার্যকর কৌশল;

(আ) সহজে দৃষ্টিগ্রাহ্য যথোপযুক্ত প্রেসার গেজ বা মিটার;

(ই) যথোপযুক্ত স্টপ বাল্ব; এবং

(ঈ) পুঞ্জীভূত তরল পদার্থ নিঃসরণের জন্য নিম্নভাগে যথোপযুক্ত ড্রেন কক বা বাল্ব সংযোজন:

তবে শর্ত থাকে যে, সেইফটি বাল্ব, প্রেসার গেজ ও ষ্টপ বাল্ব যদি ভ্যাসেলের নিকটবর্তী পাইপ লাইনের উপরে থাকে তাহা হইলে উহা এই দফা মোতাবেক হইতে হইবে এবং কোন প্ল্যান্টে এক বা একাধিক ভ্যাসেল একই প্রেসার লোডে চলিলে এক সেট মাউন্টিং সংযোজন করিতে হইবে, তবে উহা পরস্পর হইতে বিচ্ছিন্ন করা যাইবে না;

(ঘ) যোগ্য ব্যক্তির দ্বারা উহা নিম্নবর্ণিতভাবে পরীক্ষা করাইতে হইবে, যথা:-

(অ) ভ্যাসেলের সাধারণ অবস্থা ও ইহার ফিটিং-এর কার্যকারিতা নিশ্চিত করিবার জন্য ছয়মাস অন্তর একবার বহির্বিভাগ:

(আ) অভ্যন্তর ভাগে প্রতি বার মাসে একবার ভ্যাসেলের ভিতর ও বাইরের দেয়াল, সিমস ও টাইম ভ্যাসেলের যন্ত্রাংশের কার্যকারিতা এবং সেরোসনের ত্রুটি:

তবে শর্ত থাকে যে, ভ্যাসেলের নির্মাণগত কারণে ভিতরে পরীক্ষা করা সম্ভব না হইলে প্রতি দুই বৎসর অন্তর হাইড্রোলিক পরীক্ষা করিতে হইবে:

আরও শর্ত থাকে যে, এই সময়সীমা চার বৎসর পর্যন্ত বৃদ্ধি করা যাইতে পারে:

(ই) প্রত্যেক চার বৎসরের মধ্যে অন্যূন একবার হাইড্রোলিক পরীক্ষা:

তবে শর্ত থাকে যে, তামা বা অন্য কোন অলৌহ ধাতু দ্বারা তৈরি সাইজিং সিলিন্ডারের মত পাতলা দেওয়ালের প্রেসার ভেসেলের ক্ষেত্রে উপ-দফা (আ) তে বর্ণিত বিধান পালন সাপেক্ষে হাইড্রোলিক পরীক্ষা করিতে হইবে।

(২) তামা বা অন্য কোন অলৌহ ধাতু দ্বারা তৈরি সাইজিং সিলিন্ডারের মত পাতলা দেওয়ালের প্রেসার ভেসেলের ক্ষেত্রে নিরাপদ কাজের প্রেসার পাঁচ বৎসর মূল ওয়ার্কিং প্রেসার হইতে প্রতি বৎসর শতকরা পাঁচভাগ হারে হ্রাস করিতে হইবে এবং কোন অবস্থাতেই ২০ বৎসরের অধিক অনুরূপ সিলিন্ডার ব্যবহার করা যাইবে না।

(৩) নির্মাণের তারিখ, দেয়ালের ঘনত্ব এবং নিরাপদ ওয়ার্কিং প্রেসার সম্পর্কে কোন তথ্য পাওয়া না গেলে কারখানা ব্যবস্থাপকের নিকট হইতে প্রাপ্ত অন্য যে কোন তথ্য গ্রহণ করিয়া মহাপরিদর্শকের সহিত আলোচনাক্রমে কোন যোগ্য ব্যক্তি সিলিন্ডার কত দিনের উহা নির্ধারণ করিতে পারিবেন।

(8) মেরামত করা হইয়াছে এবং নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে এমন প্রত্যেক নূতন ও পুরাতন পাতলা দেয়াল বিশিষ্ট সিলিন্ডার ব্যবহারের পূর্বে পরীক্ষা করিতে হইবে।

(৫) বায়ু চাপ অপেক্ষা বেশি চাপে পরিচালিত প্রাইম মুভারের কোন অংশ ব্যতীত এবং নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই এমনভাবে নির্মিত প্রত্যেক ভ্যাসেলের সরবরাহের উৎসের সর্বাধিক অনুমোদিত ওয়ার্কিং প্রেসার বা সর্বনিম্ন প্রেসার এমন পাইপ হইতে সংগ্রহ করিতে হইবে এবং উহা অন্য স্বয়ংক্রিয় যন্ত্রের সহিত সংশ্লিষ্ট রিডিউসিং বাল্বের সহিত সংযুক্ত থাকিতে হইবে।

(৬) এই বিধিমালায় উল্লিখিত পরবর্তী পরীক্ষার পূর্ব পর্যন্ত কোন ভ্যাসেলের নিরাপত্তা সম্পর্কে পরীক্ষার সময় কোন সন্দেহ দেখা দিলে কোন যোগ্য ব্যক্তি ফরম-২৫ অনুযায়ী প্রেসার কম করিয়া বা মাঝে মাঝে পরীক্ষা করিয়া অথবা উভয় পন্থা অবলম্বন করা সম্পর্কে রিপোর্ট প্রদান করিয়া ভ্যাসেল চালু রাখিবার অনুমতি প্রদান করিতে পারিবেন।

(৭) মেরামত বা পুনর্বিন্যাস করা হইয়াছে এমন কোন ভ্যাসেল যোগ্য ব্যক্তির দ্বারা পুংখানুপুংখভাবে পরীক্ষা করিবার পূর্বে ব্যবহার করা যাইবে না।

(৮) অনুরূপ সব ধরনের পরীক্ষার ফলাফল ফরম-২৫(ক) অনুযায়ী লিপিবদ্ধ করিয়া যিনি পরীক্ষা করিয়াছেন তাহাকে স্বাক্ষর প্রদান করিতে হইবে এবং উহা পরিদর্শকের অবলোকনের জন্য প্রস্তুত রাখিতে হইবে।

(৯) অন্য কোথাও ব্যবহৃত হইয়াছিল এই ধরনের কোন ভ্যাসেল কোন প্রতিষ্ঠানে ব্যবহারের পূর্বে পরীক্ষা এবং এই বিধিমালা মোতাবেক রিপোর্ট করা না হইলে উহা ব্যবহার করা যাইবে না।

(১০) নূতন কোন ভ্যাসেলের ক্ষেত্রে ইহার প্রস্তুতকারক অথবা কোন যোগ্য ব্যক্তির নিকট হইতে সর্বোচ্চ অনুমোদিত ওয়ার্কিং প্রেসার সম্পর্কিত সার্টিফিকেট এবং যদি ভ্যাসেল বা ইহার কোন যন্ত্রাংশের পরীক্ষা করা হইয়া থাকে তাহা হইলে উহার রিপোর্ট না পাওয়া পর্যন্ত ব্যবহার করা যাইবে না।

(১১) উক্ত সার্টিফিকেট সব সময় পরিদর্শকের পরিদর্শনের জন্য প্রস্তুত রাখিতে হইবে এবং সার্টিফিকেটপ্রাপ্ত ভ্যাসেল এমন চিহ্নিত অবস্থায় রাখিতে হইবে যেন উহা সহজে সনাক্ত করা যায়।

(১২) এই বিধি অনুসারে কোন পরীক্ষার রিপোর্টে কোন ভ্যাসেলের নিরাপদ ব্যবহারের জন্য শর্ত আরোপ করা হইলে উক্ত আরোপিত শর্ত প্রতিপালন ব্যতীত উহা ব্যবহার করা যাইবে না।

(১৩) এই বিধি অনুসারে কোন যোগ্য ব্যক্তি পরীক্ষার পর যদি কোন ভ্যাসেলের সর্বোচ্চ অনুমোদিত ওয়ার্কিং প্রেসার কম করিবার রিপোর্ট প্রদান করেন বা পরীক্ষার পর যদি দেখা যায় যে, কোন অংশে অবিলম্বে বা বিলম্বে বা নির্দিষ্ট সময়ের মধ্যে মেরামত করা প্রয়োজন তাহা হইলে পরীক্ষা শেষ হইবার সাতদিনের মধ্যে তিনি পরিদর্শকের নিকট রিপোর্ট প্রেরণ করিতে পারিবেন।

(১৪) এই বিধিতে বর্ণিত বিধানাবলি প্রচলিত কোন আইন, বিধি বা রেগুলেশনের বিরোধী না হইলে, উহা উক্ত বিধানের অতিরিক্ত বলিয়া বিবেচিত হইবে।

(১৫) এই বিধির কোন কিছুই Boiler Act, 1923 (Act No. V of 1923) এর আওতাভুক্ত কোন প্রেসার প্লান্টের ক্ষেত্রে এবং গ্যাস পরিবহণের কাজে ব্যবহৃত বহনযোগ্য ভ্যাসেলের সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।

(১৬) মহাপরিদর্শক যদি মনে করেন, কোন ভ্যাসেলের নির্মাণ বা ব্যবহার এমন যে, উহা পরীক্ষা করা প্রয়োজনীয় বা বাস্তবসম্মত নয় তাহা হইলে তিনি এই বিধির যে কোন বা সকল বিধান হইতে যে কোন ভ্যাসেলকে অব্যাহতি প্রদান করিতে পারিবেন।

ব্যাখ্যা।– এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে-

(ক) “যোগ্যব্যক্তি” বলিতে কোন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল বিভাগের ওয়ার্কশপ তত্ত্বাবধায়ক পর্যায়ের ব্যক্তিকে বুঝাইবে এবং সরকার কর্তৃক ফরম-৩০ অনুযায়ী, সময় সময়, ঘোষিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(খ) “ভ্যাসেল” বলিতে যে কোন ধারণ ক্ষমতাসম্পন্ন বদ্ধ ভ্যাসেলকে বুঝাইবে, তবে ফিড পাম্প, স্টীম পাম্প, টারবাইন ক্যানিং, কমপ্রেসার সিলিন্ডার, বাল্ব, এয়ার ভ্যাসেল বা পাম্প, সাধারণ নমুনার পাইপ ফয়েল, সিলিন্ডার এবং ইন্টারকিং গার্ড ও রিলের জন্য ব্যবহৃত যন্ত্রাংশ ৪৬৫ বর্গমিটারের কম ধারণ ক্ষমতাসম্পন্ন এবং বায়ুচাপের সামান্য বেশি গ্যাসহোল্ডার নিশ্চল উঁচু স্থানসহ তরল পদার্থের ভ্যাসেল বায়ু ভর্তি এ্যাকুমুলেটর ব্যতীত হাইড্রোলিক অপারেটিং সিলিন্ডার ইহার অন্তর্ভুক্ত হইবে না।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!