(১) সকল সুবিধাভোগী এই অধ্যায়ের অধীন সকল সুবিধা সমান অনুপাতে পাইবার এবং তহবিলদ্বয়ে অংশগ্রহণের যোগ্য হইবেন।
(২) কোন হিসাব বৎসরে কোন সুবিধাভোগী কোন কোম্পানীতে অন্যূন ছয় মাস চাকুরী পূর্ণ না করিলে তিনি উক্ত বৎসরের জন্য তহবিলদ্বয়ে অংশগ্রহণ করিতে পারিবেন না।