১৮৩। অংশগ্রহণকারী কমিটি গঠন।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) অন্যূন পঞ্চাশ জন শ্রমিক কর্মরত রহিয়াছেন এমন প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হইবার পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে সেখানে একটি অংশগ্রহণকারী কমিটি গঠন করিবেন।

(২) অংশগ্রহণকারী কমিটিতে উভয়পক্ষে মোট সদস্য সংখ্যা ৬ জনের কম এবং ৩০ জনের অধিক হইবে না;

তবে শর্ত থাকে যে, অংশগ্রহণ কমিটির শ্রমিকপক্ষের সদস্য অবশ্যই কারখানার স্থায়ী শ্রমিক হইবেন।

(৩) অংশগ্রহণকারী কমিটির সদস্য সংখ্যা কারখানা বা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের সংখ্যানুপাতে নিম্নবর্ণিত ছকে উল্লিখিত হারে নির্ধারিত হইবে, যথা:-

“ছক”

সাধারন শ্রমিকের সংখ্যাঅংশগ্রহণকারী কমিটির সদস্য সংখ্যা
৫০হইতে১০০অনধিক
১০১হইতে৪০০১০
৪০১হইতে৮০০১২
৮০১হইতে১৫০০১৪
১৫০১হইতে৩০০০১৮
৩০০১হইতে৫০০০২২
৫০০১হইতে৭৫০০২৪
৭৫০১হইতেততোধিক৩০

কোন প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন থাকিলে সেই প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কমিটি গঠনের প্রয়োজন হইবে না:

তবে শর্ত থাকে যে, কোন প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠিত হইবার পূর্বে যদি অংশগ্রহণকারী কমিটির কার্যক্রম চালু থাকে তবে ট্রেড ইউনিয়ন গঠিত হইবার সঙ্গে সঙ্গে বিদ্যমান অংশগ্রহণকারী কমিটির সকল প্রকার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ হইয়া যাইবে।”

Get 30% off your first purchase

X
error: Content is protected !!