(১) কোন ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন অথবা কর্মকর্তার পরিবর্তন বা উহার নাম পরিবর্তন অথবা উহার কার্যালয়ের ঠিকানা বা গঠনতন্ত্র পরিবর্তন করিলে, পরিবর্তনের ১৫ (পনের) দিনের মধ্যে সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক মহাপরিচালকের নিকট উহা রেকর্ডভুক্ত করিবার জন্য আবেদন করিবেন।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত পরিবর্তন গৃহীত হইবার পর মহা পরিচালক বা প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা চাহিত মতে বিধি ১৭২ মোতাবেক নূতনভাবে প্রত্যয়নপ্রত্র প্রদান করিবেন।
(৩) ট্রেড ইউনিয়ন, ফেডারেশন অথবা কনফেডারেশনের গঠনতন্ত্রে নাম অথবা ঠিকানা পরিবর্তনের জন্য ১,০০০/- (এক হাজার) টাকা নিবন্ধন ফি ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করিতে হইবে।