১৭। কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা তহবিল।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) প্রত্যেক ঠিকাদার সংস্থাকে লাইসেন্স প্রাপ্তির ছয় মাসের মধ্যে উক্ত সংস্থার নাম সম্বলিত ‘কর্মী সামাজিক নিরাপত্তা তহবিল’ নামে যে কোন তফসিলি ব্যাংকে একটি ব্যাংক হিসাব শুর করিতে হইবে এবং ব্যাংক হিসাব খুলিবার পর লাইসেন্স গ্রহণের জন্য সকল কর্মীর এক মাসের মূল মজুরির সমপরিমাণ অর্থ উক্ত ব্যাংক হিসাবে জমা প্রদান করিতে হইবে এবং পরবর্তী বৎসর হইতে পুরাতন কর্মীর জন্য মূল মজুরির ১৫% এবং নূতন কর্মীর জন্য এক মাসের মূল মজুরির সমপরিমাণ অর্থ জমা প্রদান করিতে হইবে এবং যে সব ঠিকাদার সংস্থায় পূর্ব হইতে গ্রাচুইটি স্কিম বিদ্যমান রহিয়াছে সেই সকল প্রতিষ্ঠানের কর্মীর জন্য বিশেষ নিরাপত্তা তহবিল গঠনের প্রয়োজন হইবে না।

(২) কর্মীর চাকরির যে কোন ধরনের অবসানে আইন অনুযায়ী ক্ষতিপূরণ বা গ্রাচুইটি অর্থ সম্পূর্ণ বা অংশবিশেষ চেকের মাধ্যমে সরাসরি পরিশোধ করিতে হইবে। (৩) তফসিলি ব্যাংকে হিসাব খোলা ও পরিচালনার জন্য সরকার প্রয়োজনীয় নির্দেশনা জারি করিবে।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!