(১) উভয় পক্ষের চুক্তির ভিত্তিতে মালিক থোক অর্থ প্রদান করিয়া শ্রমিককে প্রদেয় মাসিক ক্ষতিপূরণ পরিশোধ করিতে পারিবেন।
(২) যদি উক্তরূপ কোন চুক্তি না হয়, এবং অন্যূন ছয় মাস কোন মাসিক ক্ষতিপূরণ প্রদান বলবৎ থাকে তাহা হইলে যে কোন পক্ষের দরখাস্তের পরিপ্রেক্ষিতে শ্রম আদালত কর্তৃক নির্ধারিত থোক অর্থ প্রদান করিয়া মাসিক ক্ষতিপূরণ পরিশোধ করা যাইবে।