১০৭। মজুরিসহ বাৎসরিক ছুটি।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) ধারা ১১৭ অনুযায়ী বাৎসরিক বা অর্জিত ছুটি গণনার ক্ষেত্রে পূর্ববর্তী ১২ (বার) মাসে শ্রমিকের কাজে উপস্থিতির দিনগুলিকে গণ্য করিতে হইবে।

(২) কোন শ্রমিক চাহিলে তাহার অব্যয়িত অর্জিত ছুটির বিপরীতে নগদ অর্থ গ্রহণ করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, বৎসরান্তে অর্জিত ছুটির অর্ধেকের অধিক নগদায়ন করা যাইবে না এবং এইরূপ নগদায়ন বৎসরে মাত্র একবার করা যাইবে;

আরও শর্ত থাকে যে, বাৎসরিক ছুটি হিসাবের ক্ষেত্রে সর্বশেষ মাসিক মোট মজুরিকে (অধিকাল ভাতা ও বোনাস ব্যতীত) ৩০ (ত্রিশ) দিয়া ভাগ করিয়া বার্ষিক ছুটির দিনের সংখ্যা দ্বারা গুণ করিয়া বার্ষিক ছুটির মজুরি গণনা করিতে হইবে।

(৩) কোন শ্রমিক তাহার মজুরিসহ ছুটি পাওনা থাকা অবস্থায় মৃত্যুবরণ করিলে, তাহার ছুটি বাবদ মজুরি তাহার মনোনীত বা আইনগত উত্তরাধিকারীকে পরিশোধ করিতে হইবে।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!