উত্তরঃ শ্রম আইন এর ধারা ৬৯(১-৫) ও ইপিজেড বিধি ৮২(১-৫) অনুযায়ী
(১) প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক হয়েস্ট এবং লিফট
(ক) পর্যাপ্ত শক্তিশালী, আধুনিক ও মজবুত পদার্থের দ্বারা উত্তমরূপে তৈরি হইতে হইবে;
(খ) যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে; এবং
(গ) প্রতি ৬ (ছয়) মাসে অন্ততঃ একবার একজন উপযুক্ত ব্যক্তি দ্বারা সম্পূর্ণভাবে পরীক্ষিত হইতে হইবে এবং উক্তরূপ প্রত্যেক পরীক্ষা সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ করিবার জন্য একটি রেজিস্টার থাকিতে হইবে।
(২) প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক হয়েন্ট ও লিফটের চলাচল পথ দরজা সংযুক্ত ঘেরা দ্বারা ভালভাবে সংরক্ষিত থাকিবে এবং উক্তরূপ ঘেরা এইরূপে তৈরি করিতে হইবে যেন কোনো ব্যক্তি বা বন্ধু উক্ত হয়েন্ট অথবা লিফটের কোনো অংশে এবং কোনো স্থির কাঠামো বা চলমান অংশের মাঝখানে আটকাইয়া না যায়।
(৩) প্রত্যেক প্রতিষ্ঠানের হয়েস্ট এবং লিফটের অভ্যন্তরে উহার নিরাপদ বহন বা ধারণ ক্ষমতা পরিষ্কারভাবে লিখিয়া রাখিতে হইবে এবং উক্ত বহন বা ধারণ ক্ষমতার অতিরিক্ত কোনো বোঝা বহন করা যাইবে না।
(৪) প্রত্যেক প্রতিষ্ঠানে মানুষ বহনকারী হয়েস্ট ও লিফটের খাঁচার উভয় পার্শ্বে উঠা-নামা করার জন্য প্রবেশ পথ থাকিবে এবং প্রত্যেক হয়েস্ট ও লিফটের সর্বোচ্চ ধারণ ক্ষমতা বাংলায় স্পষ্ট অক্ষরে লিখিয়া রাখিতে হইবে।
(৫) উপ-বিধি (২) এ উল্লিখিত প্রত্যেক দরজায় এইরূপ ইন্টারলক অথবা অন্য কোনো কার্যকর ব্যবস্থা থাকিবে যাহাতে ইহা নিশ্চিত করা যায় যে, যখন ইহা অবতরণ না করে তখন যেন খোলা না যায় এবং দরজা বন্ধ না করা পর্যন্ত খাঁচাটি যাহাতে চলমান না হয়।
.
.
.
Youtube
Channel Name : Professional
Click on the Link: https://youtube.com/@hr.professional
Please Subscribe the Channel and press like and give comment if need .