উত্তরঃ
SMETA তার নিজস্ব পরিমাপদণ্ডে (Measurement Criteria) কিছু অতিরিক্ত উপাদান (Elements) যুক্ত করে Sedex Auditor Manual (বিশেষ করে SMETA 7.0 গাইডলাইন , Page : 06) এবং The Complete SMETA Audit Guide , Page: 06 অনুযায়ী একে মোট ১০টি Base Code Areas বা ধারায় বিন্যস্ত করেছে। এই বিন্যাসটি মূলত ETI Base Code-এর ৯টি মূল ক্লজ এবং Sedex-এর নিজস্ব কিছু অতিরিক্ত কমপ্লায়েন্স উপাদান (Additions)-এর সমন্বয়ে তৈরি।
Guidance by Base Code Area:
0: Enabling Accurate Assessment (সঠিক মূল্যায়নে সহায়তা)
1: Employment is Freely Chosen (স্বাধীন কর্মসংস্থান): সব ধরনের জোরপূর্বক শ্রম (Forced Labour), দাসত্ব বা বন্দি শ্রম নির্মূল করা।
1.A: Responsible Recruitment & Entitlement to Work (দায়িত্বশীল নিয়োগ এবং কাজের আইনি অধিকার)
2: Freedom of Association and Right to Collective Bargaining are Respected (ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও যৌথ দরকষাকষির অধিকার)
3: Working Conditions are Safe and Hygienic (নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ)
4: Child Labour Shall Not be Used (শিশু শ্রম নিষিদ্ধ)
5: Legal Wages are Paid (আইনি মজুরি প্রদান)
5A: Living Wages are Paid (জীবনযাত্রার মানসম্মত মজুরি)
6: Working Hours are Not Excessive (অতিরিক্ত কর্মঘণ্টা নিষিদ্ধ)
7: No Discrimination is Practiced (বৈষম্যহীনতা)
8: Regular Employment is Provided (নিয়মিত কর্মসংস্থান)
8A: Sub-contracting and Homeworkers are Used Responsibly (সাব-কন্ট্রাক্টিং এবং হোম-ওয়ার্কারদের দায়িত্বশীল ব্যবহার)
9: No Harsh or Inhumane Treatment is Allowed (নিষ্ঠুর বা অমানবিক আচরণ নিষিদ্ধ)
তবে উক্ত Base Code Area 1,5,8 তিনটি তে আরো ০৩টি উপ-ধারা বা সাব-ক্লজগুলো (যেমন: 1.A, 5A, 8A) আলাদা লাইন আইটেম বা ক্ষেত্র হিসেবে সূচিপত্রে বিন্যস্ত করায় গণনায় তা ১৩টি সুনির্দিষ্ট এরিয়া হিসেবে প্রকাশ পায়
যদি একটি পূর্ণাঙ্গ ৪-পিলার (4-Pillar) অডিট করানো হয়, তবে এই ১৩টি মানবাধিকার ক্ষেত্রের সাথে Environment (10A/10B) এবং Business Ethics (10C) যুক্ত হয়ে মোট মূল্যায়ন ক্ষেত্র হয় ১৫টি।
Area 10 (Environment & Business Ethics): পরিবেশ ও ব্যবসায়িক নৈতিকতা
- 10A: Environment 2-Pillar (মৌলিক পরিবেশ)
- 10B: Environment 4-Pillar (বিস্তারিত পরিবেশ)
- 10C: Business Ethics (ব্যবসায়িক নৈতিকতা)
এটি [Area 10 (Environment & Business Ethics)] আলাদা রাখার কারণ হল ETI (Ethical Trading Initiative) এর মূল বেস কোডে পরিবেশ বা ব্যবসায়িক নৈতিকতার কোনো ক্লজ নেই (সেখানে শুধু ১ থেকে ৯ পর্যন্ত শ্রম অধিকারের ক্লজ আছে)।
তবে ক্রেতাদের সুবিধার্থে দুটি গুরুত্বপূর্ণ পিলার যুক্ত করার জন্য এরিয়া ১০ (Code Area 10) , ETI এর ৯ টি COC এর বাইরে রেখে বিশেষ গাইডলাইন অংশে স্থান দেওয়া হয়েছে।