উত্তরঃ
GOTS Audit অন্যান্য সোশ্যাল অডিট (যেমন: BSCI, SEDEX, বা WRAP)-এর মতো কোনো A, B, C, D , E বা Gold, Silver , Platinum স্কোরিং, রেটিং বা গ্রেডিং সিস্টেম নেই।
এটি অডিট রিপোর্ট মুলত অডিটে প্রাপ্ত non-conformities এর নির্ভর করে সম্পূর্ণ একটি “পাস বা ফেল” (Pass/Fail) বা কমপ্লায়েন্স মডেল।
GOTS অডিটে কারখানা পাস (Compliant) হলে, অডিট এজেন্সি (Certifying Body) কারখানাকে “Scope Certificate (SC)” বা “Certificate of Compliance” প্রদান করে।
POLICY FOR SCOPE AND TRANSACTION CERTIFICATES এর 3.5.d Cover page: Validity and issuance dates এবং Approval Procedure for Certification Bodies_version_2.0 এর Page.18 তে উল্লেখিত 5.2.3.6(b). Issuing of certification documents অনুযায়ী
এই সার্টিফিকেটের মেয়াদ সাধারণত ১ বছর থাকে। প্রতি বছর অডিট পাস করে এটি নবায়ন করতে হয়।
সর্বোচ্চ সময়সীমা ১৬ মাস (16 Months) পর্যন্ত হতে পারে, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না ।
লেবেল গ্রেড
তবে GOTS Standard_v8.1 এর 2.7 GOTS Signs and Labelling Conditions এর 2.7.6.1 এবং 2.7.6.২ অনুযায়ী,
উৎপাদিত পণ্যের অর্গানিক ফাইবারের পরিমাণের ওপর ভিত্তি করে দুটি নির্দিষ্ট লেবেল গ্রেড (Label Grades) দেওয়া হয়:
পণ্যটিকে সরাসরি “Organic / Organic in-conversion ” লেবেল দিতে ৯৫% – ১০০% বা তার বেশি অর্গানিক ফাইবার লাগে।
এবং Made with Organic / Made with Organic in-conversion: ফাইবারেরপরিমাণ হতে হবে ৭০% – ৯৪%।