উত্তরঃ
বাংলাদেশ শ্রম আইনের বিধি ৭৯ (৩) অনুযায়ী কল্যাণ কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা হইবে;
(ক) কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী এবং শ্রম ও শিল্প সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞ ও বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত; এবং
(খ) শ্রম আইন, শিল্প সম্পর্ক, অনুযোগ – অভিযোগ নিষ্পত্তিতে দক্ষতাসম্পন্ন।
.
* এ ক্ষেত্রে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা।
* শ্রম ও শিল্প সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞ ও বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত —- ইহার জন্য যে কোন স্বীকৃত সংস্থা থেকে যেমনঃ শ্রম মন্ত্রালয়, ট্রেনিং ইনস্টিটিউট Labor Law এর উপর ট্রেনিং করা যেতে পারে।
* শ্রম আইন, শিল্প সম্পর্ক, অনুযোগ – অভিযোগ নিষ্পত্তিতে দক্ষতাসম্পন্ন —- ইহার জন্য যে কোন স্বীকৃত সংস্থা থেকে Grievance handling procedure Or Mechanism , Disciplinary Action , Industrial Relation (IR) ইত্যাদি এর উপর ট্রেনিং করা যেতে পারে।