উত্তরঃ বাংলাদেশ শ্রম আইন এর ধারা ০৫ ও বিধিমালা ১৯(১)(২)(৫) এবং ইপিজেড আইন এর ধারা ০৬ ও বিধি ১০ এর (১)(২)(৭)(৮)(৯) অনুযায়ী ,
কোন মালিক নিয়োগপত্র প্রদান না করিয়া কোন শ্রমিককে নিয়োগ করিতে পারিবেন না, এবং নিয়োজিত প্রত্যেক শ্রমিককে ছবিসহ পরিচয়পত্র প্রদান করিতে হইবে।
প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক শ্রমিককে মালিকের খরচে ছবিসহ পরিচয়পত্র ৩০ দিনের মধ্যে প্রদান করিবেন এবং উক্ত পরিচয়পত্র ও নিয়োগপত্র বাংলায় প্রদান করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, প্রয়োজনে উক্ত পরিচয়পত্র ও নিয়োগপত্র ইংরেজিতে প্রদান করা যাইবে।